, , ।
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিবারের সকল সদস্যের প্রতি জরুরি সতর্কবার্তা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অ্যাকাউন্ট সুরক্ষা রাখার বিষয়ে এই সতর্কতা দেওয়া হয়েছে। আজ শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ পরিবারের অনেক সদস্যের ব্যক্তিগত ও অফিসিয়াল অনলাইন যোগাযোগ মাধ্যমসমূহ (যেমন: ডযধঃংঅঢ়ঢ়, ঊসধরষ, ঋধপবনড়ড়শ, ঞবষবমৎধস ইত্যাদি) হ্যাক করার অপচেষ্টা চালানো হচ্ছে। এসব হ্যাকিংয়ের মূল কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে ফিশিং লিংক, যা বিভিন্ন প্রলোভনমূলক বার্তা বা পরামর্শের মাধ্যমে পাঠানো হয়ে থাকে।
অনাকাঙ্ক্ষিত যেকোনো লিংকে ক্লিক করলে আপনার ব্যক্তিগত তথ্য, অ্যাকাউন্ট এবং ডিভাইস হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে।
নিরাপদ থাকার জন্য যেসব পরামর্শ দেওয়া হয়, অচেনা প্রেরকের পাঠানো লিংক বা ফাইল ওপেন করা থেকে বিরত থাকুন। কোনো প্রলোভন বা বিশেষ বার্তার লিংকে ক্লিক করার আগে যাচাই করুন তা সত্যিকারের উৎস থেকে এসেছে কিনা দ্বিধায় পড়লে তথ্য ও প্রযুক্তি বিভাগ বা সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করুন। দুই স্তরের নিরাপত্তা সক্রিয় রাখুন আপনার সকল অ্যাকাউন্টে। নিয়মিত আপনার পাসওয়ার্ড পরিবর্তন করুন এবং সহজে অনুমানযোগ্য পাসওয়ার্ড পরিহার করুন। আপনার ডিভাইসে হালনাগাদ অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করুন। এবং ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য কেউ চাইলে সরাসরি ফোন বা অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে যাচাই করুন।