, , ।
রাবি প্রতিনিধি: প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। সোমবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের (রাবি) মূল ফটকে এ প্রতিবাদ মিছিল করেন রাবি ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
মানববন্ধনে রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমদ রাহী বলেন, বাংলাদেশ থেকে হাসিনা পালিয়ে যাওয়ার পরও এখনো ছাত্রদল নেতাদের নিরাপত্তা নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এটি একটি পরিকল্পিত হত্যা। এরা সবাই বাংলাদেশের গণতন্ত্র কামি মানুষকে হত্যার খেলায় নেমেছে। পারভেজ হত্যার কারণে যে তিনজনকেই গ্রেপ্তার করা হয়েছে আমরা শুধু সে তিনজন নয় সবারই বিচার চাই।
তিনি আরো বলেন, আমরা বাশের লাঠি নিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতারিত করেছি। পারভেজের হত্যা কারিদের গ্রেপতার করতে না পারলে বাংলাদেশ জাতিয়তাবাদি ছাত্রদল ব্যানসন গ্রুপের কোনো ঘরবাড়ি থাকবে না যার। ছাত্রদলকে দূর্বল ভাববেন না বাশের লাঠি যদি আবার ধরি তাহলে আপনারা কেউ টিকতে পারবেন না।
এ সময় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল মিঠু বলেন, “জুলাই অভ্যুত্থানে সারাদেশের মানুষের যে স্পিরিট তৈরি হয়েছিল, সে স্পিরিটকে একটি কুচক্রী মহল ধ্বংস করার পাঁয়তারা করছে। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে ছাত্রসংগঠনটি গত ১৭ বছর লড়ে গিয়েছিল, সে ছাত্রসংগঠনের একজন নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আমরা সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।”
প্রতিবাদ মিছিলে রাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বলেন, “ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্রদল নেতাকে হত্যা করা হয়েছে। এ নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।” এ সময় রাবি ছাত্রদলের বিভিন্ন স্তরের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে, হত্যার প্রতিবাদে রাজশাহীতে পালিত হয়েছে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ এবং গায়েবানা জানাজা।
সোমবার বেলা ১১টায় রাজশাহী কলেজ এবং রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের উদ্যোগে পৃথকভাবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিটি কলেজের কর্মসূচিতে সভাপতিত্ব করেন কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন। এতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক আজিজুর রহমান কাফি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদ হাসান রিয়াদ, মেহেদী হাসান মাহী, শামাউন হক রিদয়, আবু সুফিয়ান চন্দনসহ আরও অনেকে। সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহ্বায়ক তাকাফুল ইসলাম সৈকত।
রাজশাহী কলেজের মানববন্ধনে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের সভাপতি খালিদ বিন ওয়ালিদ আবির। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পারভেজ হত্যার তীব্র নিন্দা জানিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
এর আগে রোববার রাত ৯টার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় গায়েবানা জানাজা ও সংক্ষিপ্ত সমাবেশ। গায়েবানা জানাজা পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম।
সমাবেশ পরিচালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী সজীব। বক্তব্য রাখেন সংগঠনটির সাবেক নেতৃবৃন্দ সালাহউদ্দিন আম্মার, ফজলে রাব্বি, মো. ফাহিম রেজা, আকিল বিন তালেব এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত বিজয়। গায়েবানা জানাজায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
নওহাটা পৌর ছাত্রদল: প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নওহাটা পৌর ছাত্রদল। সেই লক্ষ্যে সোমবার সকাল নওহাটা সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও নওহাটা পৌরসভা ছাত্রদলের আহবায়ক সোহেল রহমান এর নেতৃত্বে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
এসময় নওহাটা পৌরসভা ছাত্রদলের আহবায়ক সোহেল রহমান জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সক্রিয় নেতা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২২৩ ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করেছে। ছাত্রদল নেতা পারভেজের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়েছে। এছাড়াও অচিরেই ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের দাবি জানান তিনি।
মানববন্ধন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- নওহাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির সজল, হুজুরীপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো আবদুল্লাহ, পৌর যুবদল নেতা আক্তারুল ইসলাম আতা, নওহাটা পৌরসভা ৬নং ওয়ার্ড সভাপতি হাসান, ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক অরন্য, ৯নং ওয়ার্ড সাংগাঠনিক সম্পাদক হাবিব, পৌর ছাত্রনেতা রাতুল, সুমন, মামুন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আকাশ কাজী, নওহাটা সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা শিমুল, মুবিন, মিফতা বিশ্বাস, সিয়াম, ফরহাদ, ইমরুল, মেহেদি, লিখন, নিলয়, শুভ শাওন, রুবাইয়েত, জিতু, সোহান, মিজান, শিফাত, সোহাগ, তাশিফ, রাজু প্রমুখ।