, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলার কাটাখালি পৌরসভা, কাটাখালি বাজারের নতুন করে ইজারাদার অনুমোদন দেয়া হয়েছে। সোমবার সকাল ১০ টায় বাজারে নতুন ইজারাদার হিসেবে কাজ শুরু করে এবং বাজারের ইজারা আদায়ের উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাটাখালি পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মোঃ আসাদুজ্জামান আসাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবা সহকারি কমিশনার ভূমি ও প্রশাসক কাটাখালি পৌরসভা মোঃ জাহিদ হাসান। বিশেষ অতিথি ছিলেন, সহকারি পুলিশ কমিশনার মোঃ রুবেল হাসান, রাজশাহী জেলা আহবায়ক স্বেচ্ছাসেবক দল মাকসুদুর রহমান লিটন, রাজশাহী জেলা যুবদল সিনিয়র যুগ্ন আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো, কাটাখালী পৌরসভা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম, কাটাখালী থানা অফিসার্স ইনচার্জ মোঃ আব্দুল মতিন, কাটাখালী পৌরসভা নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুম মনির, সহকারী প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম, সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন, জুবায়ের আহমেদ ফাহিম, আতাউর রহমান আতিক, আবুল কালাম আজাদ, মিলন মাহমুদ মোঃ মনিরুল ইসলাম, নজরুল ইসলাম ডন, মাহাবুর আলম রতন, নাফিজ আহমেদ মজনুসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ কাটাখালী বাজারের ব্যবসায়ী,সাধারণ জনগণ। অনুষ্ঠান পরিচালনা করেন, কাটাখালী পৌরসভা যুবদল আহবায়ক আব্দুল কাদের।