সর্বশেষ সংবাদ :

আত্রাইয়ে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থীর হিন্দু সম্প্রদায়ের সাথে গণসংযোগ

আত্রাই প্রতিনিধি: নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী ও নওগাঁ জেলা কর্ম পরিষদ সদস্য খবিরুল ইসলাম শনিবার উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বরদা পাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের আয়োজিত ১৬ প্রহরব্যাপী লীলা কীর্তণ অনুষ্ঠানে গণসংযোগ করেন।
তিনি তার বক্তব্যে উভয় সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সমাজের উন্নয়নমূলক কাজে একত্রিতভাবে এগিয়ে চলার আহ্বান জানান।
এছাড়াও, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগামী নির্বাচনে সকল সম্প্রদায়ের সমর্থন কামনা করা হয়। এই অনুষ্ঠানে হাটকালুপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর শওকতসহ দলীয় নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।


প্রকাশিত: April 14, 2025 | সময়: 3:53 am | সুমন শেখ