, , ।
ইমাম হোসেন, ডিজিটাল:
রাজশাহীর পুঠিয়ায় চাঁ/দা/বা/জি, দু*র্নী*তি, জোরপূর্বক জমি দখল, পুকুরের মাছ চুরি, স/ন্ত্রা/সী কার্যক্রম ও বিএনপির লোকজনদের আ’লীগের মিঠু ও মাসুদ বাহিনীদের সাথে নিয়ে মারধর করার অভিযোগে জিউপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল কাদের ও তার ছেলে রায়হানের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গাওপাড়া বাজার থেকে সেনভাগ বাজার পর্যন্ত ওই বিক্ষোভ মিছিল করা হয়। পরে পুরাতন সেনভাগ বাজারে এসে একটি পথসভা করেন বিএনপির অপর অংশের নেতাকর্মীরা।
উক্ত বিক্ষোভ মিছিলে কেন্দ্রীয় কমিটির তদন্তের দাবি জানিয়ে ৬ নং জিউপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল কাদেরকে দ্রুত সময়ের মধ্যে বহিষ্কারের দাবি জানান হয়।
শুক্রবার (১১ এপ্রিল) বিকাল ৫ টার দিকে ৯নং ওয়ার্ডের স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে উক্ত বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন সাবেক পুঠিয়া উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, পুঠিয়া পৌর বিএনপির সভাপতি বজলুর রহমান, পৌর বিএনপি সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলাল উদ্দিন, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শামীম হাসান, জিউপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক লুৎফর মাস্টার, জলিল মোল্লা, যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুবনেতা হায়দার হোসেন, যুবনেতা তরিকুল ইসলাম, শামীম, মুক্তারুল ইসলাম টিটু, যুব নেতা রান্টু শাহ, ওয়ার্ড কৃষক দলের সভাপতি শরিফুল ইসলাম সহ আরো বহু স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সানশাইন/রাজ