, , ।
স্টাফ রিপোর্টার: ৪৯ বছর বয়সে ফুসফুসের ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ তে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নুরুজ্জামান টিটো রাজশাহী সিটি করপোরেশনের জনপ্রিয় কাউন্সিলর হিসেবে পরিচিতি লাভ করেছিলেন মেয়াদকালীন সময়ে। তিনি পরপর দুইবার বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। তিনি রাজশাহী মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।
এদিকে হাসপাতালে অসুস্থ থাকার খবর পেয়ে দলীয় নেতাকর্মী ও স্থানীয় শত শত মানুষ এক নজর দেখতে হাসপাতালে ছুটে যান।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জনপ্রিয় এই সাবেক কাউন্সিলর। এরপরই তাকে অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তারের পরামর্শে তাকে আইসিউতে নেওয়া হয়। সেখানেই কয় ঘন্টা থাকার পর সন্ধ্যা ৭টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে তার মৃত্যুর খবর পেয়ে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং দলটির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহসম্পাদক বিএনপি নেতা অ্যাডভোকেট শফিকুল হক মিলন, যুবদলের মাহফুজুর রহমান রিটনসহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ ছুটে আসেন তার বাসায়। এর আগে মাহফুজুর রহমান রিটনসহ দলীয় নেতাকর্মিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও সার্বিক খোঁজ খবর নিতে দেখা যায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, তার পিতার নাম মৃত সোলেমান শেখ মেম্বার। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই শিশু কন্যা ভাই বোন আত্মীয়-স্বজন অসংখ্য গুণগ্রাহী রেখে যান রেখে যান। শুক্রবার বাদ জুম্মা ১৯নং ওয়ার্ডের রেলওয়ে মাঠে জানাযা শেষে গৌরহাঙ্গা কবরস্থানে দাফন করার বিষয়ে স্বজনরা জানিয়েছেন।