বাগমারায় পরীক্ষা কেন্দ্রের চিত্র বদলে দিয়েছেন ইউএনও

স্টাফ রিপোর্টার, বাগমারা: বৃহস্পতিবার এসএসসি, এসএসসি (ভোকঃ), দাখিল পরীক্ষার বাগমারার ১৩ কেন্দ্রে নকল মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কোন কেন্দ্রে কোন অপ্রীতিকর বা নকলের কোন ঘটেনি এবং কোন পরীক্ষার্থী বহিস্কার হয়নি। এই তেরটি কেন্দ্রে মোট ৫৪৮২ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছে।
কেন্দ্রগুলো হলো ভবানীগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় ২৯৪ জন, ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ২৯৮ জন, মচমইল বহুমূখী উচ্চ বিদ্যালয় ৪৮১ জন, হাটগাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয় ৮০৫ জন, সাঁকোয়া উচ্চ বিদ্যালয় ৭১৪ জন, তাহেরপুর উচ্চ বিদ্যালয় ৫৭৩ জন, তাহেরপুর রিভারভিউ বালিকা উচ্চ বিদ্যালয় ৫০২ জন, ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ৩৫৭ জন, বাড়িগ্রাম দাখিল মাদ্রাসা ৪১৮ জন, তাহেরপুর ফাজিল মাদ্রাসা ১৭৯ জন, ভবানীগঞ্জ কারিগরি ও ব্যবস্থাপনা কলেজ ৩১০ জন, হাটগাঙ্গোপাড়া বিএম কারিগরি কলেজ ২৮৩ জন, কাতিলা সবুজ সংঘ আদর্শ স্কুল ও কলেজ ২৬৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।
বাগমারা উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল ইসলাম পরীক্ষা শুরু হওয়ার সাথে সাথে কেন্দ্র গুলো পরিদর্শনে নেমে পড়েন। তিনি ভবানীগঞ্জ, মচমইল ও হাটগাঙ্গোপাড়া এলাকার কেন্দ্রগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি হাটগাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র পরিদর্শ করে সন্তোষ প্রকাশ করেন এবং সেখানকার পরীক্ষা কেন্দ্রের মূল ফটকে পরীক্ষার্থীদের দেহ তল্লাসী ও তাদের মোবাইল ফোন ঘড়ি চশমা সহ বিভিন্ন দ্রব্যাদী রাখার অভিনব ব্যবস্থা দেখে সাধুবাদ জানান এবং ব্যবস্থাটি সকল কেন্দ্রে অনুসরনের জন্য সবাইকে অবহিত করতে নির্দেশ প্রদান করেন। এই কেন্দ্রের পরিচালনা কমিটির সদস্য হাটগাঙ্গোপড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জানান, স্বচ্চ একটি প্লাস্টিকের বক্সে (ভোটের বাক্সের অনুরুপ) একটি বক্সে পরীক্ষার্থীদের মোবাইল সহ বিভিন্ন জিনিস যা পরীক্ষা কক্ষে নিয়ে প্রবেশ নিষিদ্ধ এমন জিনিস পরীক্ষাকালীন সময়ে রাখার ব্যবস্থা করা হয়েছে যাতে কারো সন্দেহের সৃষ্টি না হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহাবুবুল ইসলাম জানান, শিক্ষার মানের উন্নয়ন ঘটাতে নকলমুক্ত ও শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের ফিরে আনার কোন বিকল্প নেই। আমরা সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধ পরিকর।


প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৫ | সময়: ৪:৩০ পূর্বাহ্ণ | সুমন শেখ