সর্বশেষ সংবাদ :

সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মানিক সম্পাদক লিয়ন

আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার সান্তাহার পৌর শাখার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মানিক হোসেনকে সভাপতি ও সাব্বির হোসেন লিয়নকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার রাতে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ স্বাক্ষরিত এক পত্রে তথ্যটি পাওয়া যায়। ওই কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি রুবেল হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজুল রানা ও সাংগঠনিক সম্পাদক সাগর হোসেন। পত্রে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা দপ্তরে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়।


প্রকাশিত: April 11, 2025 | সময়: 4:28 am | সুমন শেখ