সর্বশেষ সংবাদ :

নিয়ামতপুরে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, নিয়ামতপুর: নওগাঁর নিয়ামতপুরে নাশকতার মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক তাওফিক চৌধুরীকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার সদর ইউনিয়নের নিয়ামতপুর উত্তরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান।
তাওফিক চৌধুরী উপজেলার সদর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের মৃত মোফাজ্জল হক চৌধুরী ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক পদে ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাশকতার মামলার আসামি হিসেবে তওফিক চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তওফিক চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


প্রকাশিত: April 10, 2025 | সময়: 3:49 am | সুমন শেখ