সর্বশেষ সংবাদ :

বিভিন্ন সংগঠনের আয়োজনে ইফতার

স্টাফ রিপোর্টার: রাজশাহী ও তার আশেপাশের জেলা ও উপজেলায় বিভিন্ন সংগঠনের উদ্যেগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ মার্চ এসব দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পবা জামায়াত: পবায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়গাছী ইউনিয়ন শাখার আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেল বড়গাছী ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো.আবুল কালাম আজাদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বড়গাছী ইউনিয়নের সাধারণ সম্পাদক শরফুদ্দিন আহম্মেদ, এয়ারপোর্ট থানার আমির মাওলানা সুজা উদ্দিন, এয়ারপোর্ট থানার নায়েবে আমির রফিকুল ইসলাম বকুল, বড়গাছী ইউনিয়নের আমির মিলন রহমন প্রমুখ।
মোহনপুর: রাজশাহীর মোহনপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে মোহনপুর সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন ও সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আর রশিদ। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, নওহাটা পৌরসভার সাবেক মেয়র মকবুল হোসেন, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা মামুন, কেশরহাট পৌরসভা বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, সাধারণ সম্পাদক মশিউর রহমান, উপজেলা বিএনপি নেতা আব্দুল কাদের মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান ও শাহীন আকতার শামসুজ্জোহা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, শ্রমিক দলের আহবায়ক মোজাম্মেল হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেল, সিনিয়র যুগ্ম আহবায়ক সাকিবুল হাসান লিটন, ধুরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস আলী, সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান, ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আনসার আলী, রায়ঘাটি ইউনিয়ন বিএনপির সভাপতি রুস্তম আলী, সাধারণ সম্পাদক রেজাউল হক, মৌগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি নূরে আলম সিদ্দিকী মুকুল, সাধারণ সম্পাদক ইউনুস আলী সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা।
শিবগঞ্জ বিএনপি: শিবগঞ্জে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় জিয়া মঞ্চ শিবগঞ্জ পৌর ও উপজেলা শাখার আয়োজনে শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জিয়া মঞ্চ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহবায়ক মনিরুল ইসলাম রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি জিয়া মঞ্চের রাজশাহী বিভাগের টিম প্রধান যুগ্ম আহবায়ক আবদুল মতিন। বিশেষ অতিথি ছিলেন জিয়া মঞ্চ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহবায়ক শফিকুল ইসলাম লালা। এ সময় জিয়া মঞ্চ শিবগঞ্জ পৌর ও উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। অন্যদিকে উপজেলার শ্যামপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শ্যামপুর হাজী মমতাজ উদ্দিন মিয়া ডিগ্রি কলেজ মাঠে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বিএনপির চেয়ারপার্সনে উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহাজাহান মিঞা।
পত্নীতলা: নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পত্নীতলা থানা ও নজিপুর পৌর বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা সদর নজিপুর পাবলিক মাঠে উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পত্নীতলা থানা বিএনপির সভাপতি আক্কাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক নওগাঁ-২ আসনের সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খান জোহা। অন্যদের মধ্যে ছিলেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক নান্নু, নজিপুর পৌর বিএনপির আহ্বায়ক ওয়াজেদ আলী। এসময় জেলা, উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গোদাগাড়ী: ‘অন্তর্বর্তীকালীন সরকার যে ধানাই পানাই করছেন এবং যে ধরনের কাজ করছেন তাতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। কোন ষড়যন্ত্র করে কাজ হবে না। এই বছর জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে’ মাটিকাটা ইউনিয়ন বিএনপি আয়োজিত জাতীয় স্বাধীনতা দিবস পালন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে এ কথা গুলো বলনে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিন। বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে দোয়া চেয়ে মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিন বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ্য। তিনি চিকিৎসার জন্য বিদেশে আছেন। তিনি যেন চিকিৎসা শেষে দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে এসে আমাদের নেতৃত্ব দেন। মাটিকাটা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে প্রেমতলী জসিম্মুদ্দিন দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে জাতীয় স্বাধীনতা দিবস পালন ও ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহসানুল কবির টুকু।


প্রকাশিত: March 28, 2025 | সময়: 3:17 am | সুমন শেখ