বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর ও আশেপাশের জেলা ও উপজেলাতে বিভিন্ন সংগঠনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) রাজশাহী জেলার ভিন্ন ভিন্ন স্থানে বিভিন্ন সংগঠনের আয়োজনে এসব দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দেলওয়ার হোসেন স্মৃতি সংঘ: দেলওয়ার হোসেন স্মৃতি সংঘের সভাপতি সারওয়ার হোসেন খোকন ও সিনিয়র সহ-সভাপতি মো: গুলজার হোসেন এর বোন মরহুমা ফেন্সির রুহের মাগফেরাত কামনা করে হেতেম খাঁ বড় মসজিদের মাদ্রাসার ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন হেতম খা বড় মসজিদের পেশ ইমাম মোঃ রফিকুল ইসলাম। উক্ত দোয়ায় উপস্থিত ছিলেন মাদ্রাসার হাফেজ মোঃ আমিনুল ইসলাম, মরহুমার স্বামী মোঃ ফরিদ হোসেন, ছেলে আলভী, শাহাদাত হোসেন (ডিকেন), মোহাম্মদ তুষার, হোসেন রুমেল, সাজিদ, সারাফাত হোসেন রাহাত, সাফায়েত হোসেন মান্নাত, স্বপনসহ প্রমুখ।
নওগাঁ জেলা প্রেসক্লাব: নওগাঁয় জেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা প্রেস ক্লাবের সভাপতি এ.এস.এম রায়হান আলম। এসময় ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাফিউল সারোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, নওগাঁ জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আ স ম সায়েসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর বিএনপি: শেখ মুজিবের নেতৃত্বে কোন মুক্তিযুদ্ধ হয়নি। সে পাকিস্তানীদের সাথে ক্ষমতা ভাগাভাগি নিয়ে ব্যস্ত ছিল। যখন ব্যর্থ হয় তখন আত্মসমর্পন করে। পাকিস্তানীরা তাকে গ্রেপ্তার করে পাকিস্তানী কারাগারে বন্দি করে রাখে। তিনি জানতেন না বাংলাদেশে মুক্তিযুদ্ধ হচ্ছে। শেখ মুজিবের ৩২নং বাড়ী পাকিস্তানী সেনাবাহিনী পাহারা দিতো। তারাই শেখ মুজিবের পরিবারের বাজার করে দিতো। আমি এক সম্মুখসারির মুক্তিযোদ্ধা। আমরা জান প্রাণ দিয়ে যুদ্ধ করে যখন দেশ স্বাধীনের দ্বার প্রান্তে সেই মূহুর্তে ভারতীয় সেনাবাহিনী এসে সফলতার ভাগ নেয়। আর শেখ মুজিবকে ক্ষমতায় বসায়। ২৪ মার্চ সোমবার উপজেলার হাজিনগর ইউনিয়ান বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে আলোচনা সভায় নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডা. ছালেক চৌধুরী প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, সাধন মজুমদার একজন ভূয়া মুক্তিযোদ্ধা। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশে হাজার হাজার এরকম ভূয়া মুক্তিযোদ্ধা তৈরী করে মুক্তিযুদ্ধকে এবং সঠিক মুক্তিযোদ্ধাদের অসম্মান করেছে।
প্রধান অতিথি আরো বলেন, সব সময় প্রতিদ্বন্দ্বিতা হতো আওয়ামী লীগ ও বিএনপিতে। এখন আওয়ামী লীগ নেই মানে মনে করবেন না মাঠ ফাঁকা। বিএনপি ভোটের রাজনীতিতে বিশ্বাস করে। তাই আগামী নির্বাচনে বিএনপিকে ভোটের মাধ্যমেই ক্ষমতায় আসতে হবে। তাই এমন আচরণ করবেন না, যাতে সাধারণ জনগণ আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। আর কোন বিএনপির নেতা কর্মী আওয়ামী লীগের নেতা, কর্মী কিংবা তাদের কোন দোসরদের সহযোগিতা করা যাবে না। করলে তাদের স্থায়ীভাবে বহিস্কার করা হবে। আমি দেখছি যত তদবির আসছে সব আওয়ামীলীগকে রক্ষা করার জন্য। আর সেই তদবির করছে বিএনপির নেতা কর্মীরা। সেটা বন্ধ করতে হবে। হাজিনগর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার শাহ খালেদ হাসান চৌধুরী পাহিন।
ঈশ্বরদী যুবদল: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে ঈশ্বরদীতে বিশাল আয়োজনে দোয়া ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। যুবদল ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় ঈশ্বরদীর কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পাবনা জেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানার সভাপতিত্বে এবং ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েলের সঞ্চালনায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা যুবদলের সদস্য সচিব মনির আহমেদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মকলেছুর রহমান বাবলু, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি এ কে এম আক্তারুজ্জামান আক্তার, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, বিএনপি নেতা মাহাবুবুর রহমান পলাশ, আজমল হোসেন ডাবলু, এস এম ফজলুর রহমান, নান্নু রহমান, আনোয়ার হোসেন জনি, ইসলাম হোসেন জুয়েল, হাসিবুর রহমান হাক্কে মন্ডল, আক্কাস আলী, নুরুল ইসলাম আক্কেল, যুবদল নেতা মোস্তফা নূরে আলম শ্যামল, মাহামুদ হাসান সোনামনি, এনামুল হোসেন আতিয়ার, হিরোক সরদার, আক্তার হোসেন নিফা, এ কে সাজেদুজ্জামান জিতু, রাশেদুল ইসলাম রিপন, মিজানুর রহমান মিজান, পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন। শেষে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।