, , ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে মরা গরুর মাংস বিক্রি করায় সোহেল রানা নামের এক কসাইকে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা। রবিবার দশটার দিকে বড়াইগ্রাম উপজেলার তিরাইল বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে কসাই সোহেল অন্যত্র জবাই করা একটি ৫-৬ মণ ওজনের গরু তিরাইল বাজারে নিয়ে এসে মাংস বেচা শুরু করে। এ সময় স্থানীয়দের সন্দেহ হওয়ায় তারা ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস কে খবর দেন। তিনি তাৎক্ষণিক সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলামকে ঘটনাস্থলে পাঠান।
এ সময় উপ সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা হাসিবুল ইসলাম মাংস পরীক্ষা করে মরা গরুর মাংস প্রমাণ হওয়ায় সম্পূর্ণ মাংস মাটির নিচে পুতে ফেলা হয় এবং ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সোহেল রানাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত কসাই সোহেল রানা তিরাইল গ্রামের সোনাই মন্ডলের ছেলে।