সর্বশেষ সংবাদ :

বাগমারার সাবেক সাংসদ এনামুল হকের প্রেসসচিব জিল্লুর আটক

স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হকের প্রেসসচিব জিল্লুর রহমানকে (৪৫) আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তিনি শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং শ্রীপুর গ্রামের ইসমাইল হোসেন গাইনের ছেলে।
শুক্রবার দুপুর দুইটার দিকে রাজশাহী মহানগরের কাজলা এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি গত ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে গত ৫ আগস্ট শিক্ষার্থী ও এক যুবদল নেতাকে গুলি করার অভিযোগ রয়েছে। এছাড়াও এলাকায় ত্রাস সৃষ্টি, মারপিট, নিয়োগ বাণিজ্য ও প্রতারণার অভিযোগ রয়েছে।
শুক্রবার দুপুর দুইটার দিকে রাজশাহী নগরের কাজলা এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি গত ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন। এর আগেও তাকে একাধিক বার আটকের চেষ্টা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে তিনি বার বার নিজের অবস্থান পরিবর্তন করেন।
রাজশাহী গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা জানান, জিল্লুর পলাতক থেকে দলীয় লোকজনদের সংগঠিত করার চেষ্টা করছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর দলীয় নেতাদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করা হয়। দলের পলাতক নেতারা সহ দলীয় প্রধান শেখ হাসিনা এই গ্রুপে বক্তব্য দেন। এই গ্রুপের উত্তরাঞ্চলের এডমিন ছিলেন তিনি।
আওয়ামী লীগের সময়ে তিনি সাবেক এমপি এনামুল হকের প্রেসসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক নিয়োগ বাণিজ্য করেন বলে ওই সময়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়। তিনি এলাকায় কিশোরদের নিয়ে একটি বাহিনী তৈরি করে বিরোধী লোকজনদের উপর নির্যাতন করতেন। এনিয়ে একাধিক মামলা রয়েছে বলে থানার ওসি স্বীকার করেছেন।
এছাড়াও তার বিরুদ্ধে বাগমারা থানার মোড়ে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে কোটি টাকা মূল্যের গুদাম তৈরি করার অভিযোগ রয়েছে। পানি উন্নয়নবোর্ড তার বিরুদ্ধে গত ২০১৯ সালে থানায় এজাহার দেয়। তবে প্রভাব খাটিয়ে মামলাটি তালিকাভুক্ত করা হয়নি এবং অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা যায়নি।
তিনি রাজনীতি করার পাশাপাশি সার বিক্রি করতেন, এজন্য এলাকায় সার জিল্লুর হিসেবে পরিচিতি।
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, বিকেল পাঁচটায় তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে ব্যাপক অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের মিডিয়া সেলের এডমিন বলে জেনেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। তাকে কাল আদালতে তোলা হবে।


প্রকাশিত: March 15, 2025 | সময়: 4:01 am | সুমন শেখ

আরও খবর