, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর কাটাখালি পৌরসভা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার এ ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা- মোহনপুর) সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও হড়গ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো.আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর সিনিয়র নায়েবে আমির অধ্যক্ষ সিদ্দিক হোসেন, কর্নহার থানার আমির অধ্যাপক আব্দুর রহিম, কাটাখালি থানার আমির অধ্যাপক জালাল উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি হাফেজ নুরজামান। আরো উপস্থিত ছিলেন কাটাখালি পৌরসভা আজিজুল আলম, নজরুল ইসলাম, আব্দুল হাই প্রমুখ।