সর্বশেষ সংবাদ :

নগরীতে যাকাতের টাকা পেল ১১৫ হতদরিদ্র মানুষ

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে যাকাতের চেক বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সেই লক্ষ্যে সোমবার (১০ মার্চ) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক বিভাগীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা শেষে রাজশাহী সিটি করপোরেশন এলাকার ১১৫ জন হতদরিদ্র মানুষের মাঝে যাকাতের চেক বিতরণ করা হয়েছে।
এসময় জেলা প্রশাসক আফিয়া আখতার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. আব্দুর রাজ্জাক এবং অর্থ, হিসাব ও যাকাত বিভাগের পরিচালক মো. আব্দুল হামিদ খান। আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন সরকারি যাকাত বোর্ডের সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মো. নিজাম উদ্দীন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও ইসলামিক ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।


প্রকাশিত: March 11, 2025 | সময়: 3:21 am | সুমন শেখ

আরও খবর