সর্বশেষ সংবাদ :

ইফতার নিয়ে বাড়ি ফিরলো না দুলাল

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: বাবা বাজারে গেছে ইফতারি নিয়ে আসবে, সবাই মিলে এক সাথে ইফতার করবো। মা, ইফতারের সময় হচ্ছে আর মাত্র ১৫ মিনিট বাঁকি বাবা আসছেনা কেন? মা বললো এই দেখো এক্ষুনি এসে যাবে, কিন্তু না তার আগেই মোবাইল ফোন বেজে উঠলো, কে যেনো বললো দুলাল রোড একসিডেন্ট করেছে। তাড়াতাড়ি আসো হাসপাতালে নিতে হবে। ততোক্ষণে স্থানীয়রা ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এরপর শুরু হয় স্বজনদের আহাজারি, বাবা থাকলে আমায় স্কুলে নিয়ে যেতো, বাবা নেই কে আমায় নিয়ে যাবে। বলছিলাম শিশু শ্রেণি পড়ুয়া দুতিশার কথা। দুতিশা নিহত দুলালের কন্যা। গত শুক্রবার সময় প্রায় সন্ধ্যা ৬ টা, উপজেলার নিশ্চিন্তা ইটাখোলা রাস্তার মুন্দাইল নামক স্থানে রাস্তায় দাঁড়িয়ে আলু লোড দেয়া ট্রাকের সাথে মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই আরোহি নিহত, একজন উপজেলার নওনা হারাকুলা গ্রামের আজিজারের পুত্র দুলাল হোসেন (৩৫) আর এক জন কাজি পাড়া গ্রামের মোংলার পুত্র জহুরুল ইসলাম (৩৮)। এক মেয়ে, এক ছেলে, স্ত্রী ও মা বাবার পরিবারে নিহত দুলাল একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। যার মৃত্যুতে কমল মতি দুটি সন্তানের ভবিষৎ অনিশ্চিত দেখা দিয়েছে।
অপরদিকে মৃত জহুরুলে এক মেয়ে, স্ত্রী, বাবা, মা ও এক ভাই এর সংসারেও তিনিই ছিলেন এক মাত্র অবলম্বন। পাশা পাশি দুই পাড়ার, দুই বন্ধু একই সাথে এই অপমৃত্যুতে দুটি পরিবারে চলছে শোকের মাতম। একটি দুর্ঘটনা দুটি পরিবারের সারা জীবনের কান্না। এ ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।


প্রকাশিত: March 9, 2025 | সময়: 5:01 am | সুমন শেখ