, , ।
রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবকলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার পৃথক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার গোনা ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক ইমরান হোসেন মকুল (৪৬) ও একডালা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ময়নুল ইসলাম (৪০)।
রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ রায়হান বলেন, শুক্রবার রাতে থানা পুলিশ বিশেষ অভিযান চালায়। অভিযানে ইমরান ও ময়নুলকে গ্রেপ্তার করা হয়। তারা দু’জন উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ মামলার সন্দিগ্ধ আসামি। শনিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।