সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে ট্রলির সঙ্গে ট্রেনের ধাক্কায় নিহত ২

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে রেলক্রসিং অতিক্রম করার সময় খড়িবাড়ি ট্রালির সঙ্গে ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। সোমবার বিকেল ৪টার দিকে পবার মোহনপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পুঠিয়ার ধাধাস এলাকার হানিফের ছেলে হাবিব (২৩) ও কামার ধাধাস এলাকার মো. মোফা (৩৭)। রেলওয়ে জিআরপি থানার ওসি গোপাল কর্মকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজশাহী রেলস্টেশন থেকে ছেড়ে ঢাকা যাচ্ছিল পদ্মা এক্সপ্রেস ট্রেন। এসময় একটি ইঞ্জিনচালিত নসিমন কাঠের খড়ি নিয়ে স্থানীয় ইটভাটিতে যাচ্ছিল। গাড়িতে চালক ও তার সহকারী ছিলেন। পথে মোহনপুর রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। ওসি আরও বলেন, লাশ দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


প্রকাশিত: February 13, 2024 | সময়: 7:14 am | সুমন শেখ