সর্বশেষ সংবাদ :

মহাদেবপুরে জাতীয় ভোটার দিবস পালিত

মহাদেবপুর প্রতিনিধি: মহাদেবপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। “তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (২ মার্চ) সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস ২০২৫ পালিত হয়েছে।

 

এ উপলক্ষে র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান। উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মো: ইব্রাহিম খানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার আল মামুন।

 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি রিফাত আরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: খুরশীদুল ইসলাম, মহাদেবপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক লিয়াকত আলী বাবলু, ছাত্র প্রতিনিধি আমিনুল ইসলাম, নতুন ভোটার হালনাগাদ করণে নিয়োজিত সুপারভাইজার আব্দুল মোমিন, নতুন ভোটার মো: রেদোয়ানুল ইসলাম, মোছা: মাহফুজা আক্তার প্রমুখ।

 

বক্তারা গত ৩টি জাতীয় নির্বাচন ভোটার বিহীন ও কারচুপির সমালোচনা করে আগামী ডিসেম্বরে নির্বাচন সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও নিরাপদ হবার আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য যে, মহাদেবপুরে ২০২৫ সালে হালনাগাদ ভোটারের সংখ্যা হয়েছে ১ হাজার ৮শত ৩২ জন পুরুষ এবং মহিলা ১ হাজার ২শত ৫৭ জন, উপজেলায় মোট ভোটারের সংখ্যা দাড়ালো ২ লক্ষ ৫৩ হাজার ৭ শত ১৫ জনে।

সানশাইন/লিয়াকত/রাজ


প্রকাশিত: March 2, 2025 | সময়: 1:28 pm | Daily Sunshine

আরও খবর