বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
জয়পুরহাট প্রতিনিধি: উপজেলা প্রকৌশলীদের উপর অব্যাহত হামলা ও হুমকির প্রতিবাদে বুধবার বেলা ১১ টায় জয়পুরহাট সদর উপজেলা পরিষদ চক্বরে প্রকৌশলীদের মানববন্ধন ও কর্মবিরতি কর্মসুচি পালন করা হয়।
কুষ্টিয়ার মিরপুর উপজেলার উপজেলা প্রকৌশলী জহীর মেহেদী হাসানের উপর তার অফিস কক্ষে সন্ত্রাসী হামলা, ভাংচুর এবং তাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে এবং সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার উপজেলা প্রকৌশলী সহ তার সহকর্মীদের উপজেলা প্রকৌশলীর অফিসকক্ষে তালাবদ্ধ করে হয়রানি এবং ভয়ভীতি দেখানোর প্রতিবাদে এ কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জয়পুরহাট সদর উপজেলা প্রকৌশলী সামিন শারার ফুয়াদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মহিদুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি।
মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন সময় উপজেলা প্রকৌশলী সহ তাদের অধস্তন সহকর্মীদের উপর বার বার সন্ত্রাসী হামলা এবং উপজেলা প্রকৌশলীদের জীবনের নিরাপত্তা প্রদান এবং কর্মক্ষেত্রে সকল স্তরের কর্মচারিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে এই মানববন্ধন এবং অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়।