বিশ্বখ্যাত ইসুজু বাস, ট্রাক ও পিক আপ এর মেলার আয়োজন করল উত্তরা মোটর্স

স্টাফ রিপোর্টার: বিশ্ববিখ্যাত জাপানের ইসুজু বাস, ট্রাক ও পিকআপ এর একমাত্র পরিবেশক উত্তরা মোটর্স লি: দীর্ঘ ৪০ বছরেরও অধিক সময় ধরে গ্রাহকদের চাহিদা অনুযায়ী অত্যন্ত সুনামের সহিত বাংলাদেশে ইসুজু গাড়ী বাজারজাত করে আসছে।
গড়ারহম ঃযব ড়িৎষফ – ভড়ৎ ুড়ঁ এই স্লোগানে বিশ্বের গাড়ীর জগতে নেতৃত্ব দিচ্ছে ওংুঁঁ মোটর্স। এরই ধারাবাহিকতায় গত ২৫ ফেব্রুয়ারী এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০১ শহীদ তাজউদ্দিন আহমেদ সরনি তেজগাঁও, ঢাকায় ৩ দিনব্যাপী ইসুজু এক্সক্লুসিভ মেলার আয়োাজন করল উত্তরা মোটর্স।
উত্তরা গ্রুপ অব কোম্পানীজ এর উপ ব্যবস্থাপনা পরিচালক জনাব মুজিবুর রহমান, পরিচালক, অর্থ ও প্রশাসন জনাব হুমায়ুন কবির ও উর্ধ্বতন মহাব্যবস্থাপক, অর্থ ও হিসাব জনাব শফিকুল আলম খান যৌথভাবে এই মেলার শুভ উদ্ভোধন করেন। এই সময়ে ইসুজু গাড়ীর সম্মানীত মালিকগন এবং উত্তরা মোটর্স এর এর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেলা চলবে আগামী ২৭ ফেব্রুয়ারী ২০২৫ পর্যন্ত।
জনাব মুজিবুর রহমান বলেন উত্তরা মোটর্স লিঃ ১৯৮০ সাল থেকে ইসুজু এর একমাত্র পরিবেশক হিসেবে বাংলাদেশের বাজারে অত্যন্ত সুনামের সাথে ইসুজু ব্র্যান্ডের এন-সিরিজ ও এফ-সিরিজ ট্রাক, সামনে ও পিছনে ইঞ্জিন যুক্ত বাস এবং ডি-ম্যাক্স পিকআপ বিক্রয় ও বাজারজাত করে আসছে। ক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে দেশব্যাপী ১৫টি শাখা অফিসের মাধ্যমে ক্রেতাদের কাছে আন্তর্জাতিক মান সম্পন্ন এসব পণ্য পৌঁছে দেয়ার পাশাপাশি ইসুজু স্ট্যান্ডার্ড সেবা নিশ্চিত করাই উত্তরা মোটর্স লিঃ এর মূল লক্ষ্য।
বিশ্বখ্যাত ইসুজু বাস, ট্রাক ও পিকআপের সবগুলো মডেলই থাকছে প্রদর্শনীতে। বাস সিরিজের মধ্যে রয়েছে ইসুজু এমটি ও এলটি বাস। ট্রাক এর মধ্যে রয়েছে ইসুজু এন এল আর, এন এম আর, এন কিউ আর, এফ এস আর, এন এম আর ডাম্প ট্রাক, ও ইসুজু ডি ম্যাক্স পিক আপ। প্রতিটি গাড়ীর সঙ্গে থাকছে বিশেষ মূল্য ছাড়, ওয়ারেন্টি ও ফ্রী সার্ভিস সুবিদা।


প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫ | সময়: ৭:১৪ পূর্বাহ্ণ | সুমন শেখ