, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর রাজপাড়া থানা ৪ নং ওয়ার্ড বিএনপি আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪ টায় বুলনপুর ঈদগাঁহ মাঠে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
সভায় ০৪ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোঃ রকিব উদ্দিন টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। প্রধান বক্তা ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মো: মামুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হোদা। মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, যুগ্ম আহ্বায়ক বজলুল হক মন্টু। রাজপাড়া থানা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান-সহ অসংখ্য বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।