সর্বশেষ সংবাদ :

রামেবিতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

স্টাফ রিপোর্টার :

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (রামেবি) যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার (২১ শে ফেব্রুয়ারি, ২০২৫) দিবাগত রাত ১২.০১ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজস্থ (রামেক) শহীদ মিনারে পু®পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবদেন শেষে সকল শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালনসহ তাঁদের অত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

 

এর আগে রাত সাড়ে ১১টায় রামেবির সকল কর্মকর্তা-কর্মচারী কালোব্যাচ ধারণ করেন এবং একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি রামেবির অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে রামেকের শহীদ মিনার প্রাঙ্গনে এসে শেষ হয়। এরপর ২১ ফেব্রুয়ারি প্রত্যুষে রামেবির অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা ও কালো পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে ভাষা আন্দোলনের মহান শহীদদের অত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সকল কর্মসূচিতে রামেবির উপাচার্য প্রফেসর ডা. মোঃ জাওয়াদুল হকের পক্ষে নেতৃত্ব দেন কোষাধ্যক্ষ ডা. মোঃ জাকির হোসেন খোন্দকার।

 

এ সময় রামেকের অধ্যক্ষ ও রামেবির মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ডা. খন্দকার ফয়সাল আলম, রামেকের উপাধ্যক্ষ ও রামেবির নার্সিং অনুষদের ডিন প্রফেসর ডা. মোঃ জহিরুল হক, রামেকের শিক্ষক সমিতির সভাপতি ও রামেবির মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ডা. আজিজুল হক আজাদ, রামেবির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মোঃ শাহ আলম,  পরিচালক (অর্থ ও হিসাব) মুহাম্মদ ইব্রাহীম কবীর, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী মোঃ সিরাজুম মুনীর, নির্বাহী প্রকৌশলী আবু মোঃ শফিউল আযম, উপাচার্য মহোদয়ের একান্ত সচিব (অ.দা.) নাজমুল হোসাইন, সহকারি রেজিস্ট্রার (চ.দা.) রাসেদুল ইসলাম,জনসংযোগ দপ্তরে সেকশন অফিসার জামাল উদ্দীন, লিয়াজোঁ ও প্রটোকল অফিসার ইসমাঈল হোসেন, সেকশন অফিসার শাহারিয়ার ইসলাম, মিজানুর রহমান, রেজাউল উদ্দিন, মাসুম খান, ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মাহফুজুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা রাসেল আলী, ব্যক্তিগত কর্মকর্তা মোঃ আব্দুস সোবহান, অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর কবির আহমেদ, মেহেদী মাসুদ সানি, আশরাফুল ইসলাম, আসাদুর রহমান, লিটন আলী, নাজমুল আলম ইমনসহ সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

সানশাইন/শামি


প্রকাশিত: February 22, 2025 | সময়: 8:53 pm | Daily Sunshine