, , ।
স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারায় ডেভিল হান্টের অভিযানে ইউপি চেয়ারম্যানসহ ১০ আ’লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিভিন্ন নাশকতা মামলায় জড়িয়ে আদালতের মাধ্যমে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) জেল হাজতে পাঠানো হয়।
বাগমারা থানা পুলিশ বুধবার (১৯ ফেব্রুয়ারী) সারা রাত অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তারারী পরোয়ানাসহ ১০ আ’লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, যোগীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আ’লীগ নেতা মাজেদুর রহমান সোহাগ (৩৮), খোদ্দঝিনা গ্রামের আব্দুস সামাদ (৩০) ও আব্দুল আহাদ (৩৮), নন্দনপুর গ্রামের ওবায়দুল ইসলাম ওরফে এবাদত হোসেন (৩৫), আব্দুস সামাদ (৪৫) ও মনসুর রহমান (৪২), রামপুর গ্রামের নাজমুল ইসলাম (২২), মচমইল গ্রামের মামুনুর রশীদ (৩৬), বজরুখকৌড় গ্রামের হাবিবুর রহমান (৪০)। অভিযুক্তরা বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্থানে বিভিন্ন ভাবে নাশকতার কর্মকান্ড পরিচালনার পরিকল্পনা করছিল। পুলিশের কাছে এমন তথ্য আসার পর পরই বাগমারা থানার পুলিশের একটি দল রাতভর অভিযান পরিচালনা শুরু করেন।
এদিকে গনিপুর ইউনিয়নের পোড়াকয়া গ্রামের আ’লীগের ক্যাডার মসলেম উদ্দীনকে (৫৫) বিএনপি’র নেতাকর্মীরা আটক করে পুলিশের কাছে সৌর্পদ করে। পুলিশ ওই নেতার বিরুদ্ধে নাশকতা মামলা দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছেন।
এ ব্যাপারে বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, আদালতের গ্রেপ্তারী পরোয়ানাসহ ১০ আ’লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।