সর্বশেষ সংবাদ :

রাণীনগরে আ’ লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে আওয়ামীলীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় ও রোববার সকালে রাণীনগর থানাপুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের মৃত মুনছুর আলী প্রামানিকের ছেলে আনোয়ার হোসেন (৬০), বোদলা গ্রামের মৃত শহিদুল্লার ছেলে জারজিস হাসান মিঠু (৪৫) ও চকাদিন পূর্বপাড়া গ্রামের মৃত করিম শেখের ছেলে সুলতান মাহমুদ (৪৩)। এদের মধ্যে আনোয়ার উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি, মিঠু উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সুলতান কাশিমপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ন সম্পাদক।
রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, চলমান অপারেশন ডেভিল হান্টে রাণীনগর থানার একটি মামলায় তাদের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫ | সময়: ৭:৫৫ পূর্বাহ্ণ | সুমন শেখ