, , ।
বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার হাটখুজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৫ এর ক্রীড়া, সাংস্কৃতিক বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার হাটখুজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার উদ্বোধন করেন আউচপাড়া ইউপি চেয়ারম্যান ডিএম শাফিকুল ইসলাম সাফি।
সারাদিন ব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয় আউচপাড়া ইউনিয়নের ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরষ্কার তুলে দেন আউচপড়া ইউনিয়নের চেয়ারম্যান ডিএম শাফিকুল ইসলাম সাফি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগমারা উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার শেখ মুনজুল ইসলাম।
সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন হাটখুজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক জাহিদুর রহমান, এসময় উপস্থিত ছিলেন সমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বাবুল আক্তার, মাস্টার আনোয়ার হোসেন, হান্নান সরকার, রেজাউল করিম, নাদিরা খাতুন, ইসমতারা, বিধান সরকার, আবেদ আলী, মবেদ আলী, মুনছুর রহমান, আব্দুল খালেক, নিশিত সরকার, মর্জিনা খাতুন, মেহেদী হাসান, শাহানারা খাতুন, আব্দুস সামাদ, হাটখুজিপুর উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বুলবুল হোসেন, সিরাজুল ইসলাম, আব্দুল মালেক, খোয়াজ উদ্দিন, জিয়াউর রহমান, মানিক হোসেন, রফিকুল ইসলাম সাজু, সাংবাদিক আলমগীর হোসেন, মাস্টার সিদ্দিকুর রহমান,ব্যাংকার আব্দুল জলিল, ছাত্র নেতা শাহিন আলম শান্ত, মুনতাজুর রহমান, রাসেল রানা প্রমূখ।
এছাড়াও ১৪টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও অভিভাবকসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাস্টার নাজমুল হক।