সর্বশেষ সংবাদ :

বাঘায় শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ, নারীদের উপস্থিতি বেশি

নুরুজ্জামান, বাঘা: রাজশাহীর বাঘায় বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন। তবে এবারের নির্বাচনে পুরুষদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিলো বেশি।
সরেজমিন বাঘার বিভিন্ন কেন্দ্র ঘুরে লক্ষ্য করা গেছে, সকালে ভোট গ্রহণের শুরু থেকে দুপুর ১২ টা পর্যন্ত প্রতিটা কেন্দ্রে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি । পুরুষ ভোটারদের উপস্থিততিও বাড়তে থাকে পরবর্তীতে। সবমিলে স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ ভোট দিয়েছেন। দুপুর ২ টা থেকে সাড়ে ৩ টা পর্যন্ত অধিকাংশ কেন্দ্র কিছুটা ফাঁকা ছিলো। তবে শেষ মুহুর্তে এসে ফের পুরুষ ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, এই আসনের দুটি উপজেলার মধ্যে বাঘায় ৬১ এবং চারঘাটে ৫৮ টি কেন্দ্র মিলে সর্বমোট ১১৯ কেন্দ্রে শান্তিপুর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৭ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। এখানে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৬৭ হাজার ৭৯৪ জন। এর মধ্যে নারী ৮৪ হাজার ৭৩৭ এবং পুরুষ ৮৩ হাজার ২৫৭ জন ।
এই আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন মোট ৪ জন প্রার্থী। এরা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত আবু সাঈদ চাঁদ, তাঁর প্রতীক (ধানের শীষ)। বাংলাদেশ জামাতে ইসলামী থেকে প্রার্থী হয়েছেন অধ্যক্ষ নাজমুল হক, তার প্রতীক দাড়িপাল্লা, এবং ইসলামী আন্দোলন থেকে আব্দুস সালাম সুরুজ, তার প্রতীক হাত পাখা। তবে ভোটাররা বলছেন, এই আসনে এবার কর্যক্রম নিষিদ্ধ আ’লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারায়, ধানের শীষের সাথে চরম প্রতিযোগিতার আভাস দিচ্ছে দাঁড়ি-পাল্লা।
এ বিষয়ে উপজেলা সহকারি রির্টানিং অফিসার ও বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার গতকাল বিকেল ৪.৪০ মিনিটে এই প্রতিবেদককে জানান, আমরা দুপুরে মোট ভোট কাষ্ট এর রিপোর্ট একবার নিয়েছি। সে হিসাবে ধারনা করছি, সর্বোচ্চ ৬০ থেকে ৬৫ পার্সেন্ট ভোট কাষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।


প্রকাশিত: February 13, 2026 | সময়: 4:54 am | সুমন শেখ

আরও খবর