, , ।
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে নিখোঁজের চারদিন পর মাহমুদুল হাসান পিপাস নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে জয়পুরহাটের সদর উপজেলার ধারকী সতিঘাটা এলাকায় গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
মাহমুদুল হাসান পিপাস জয়পুরহাট শহরের ধানমন্ডি এলাকায় একটি বাসায় ভাড়া থেকে জয়পুরহাট সদরে একটি ওষুধ কোম্পানির চাকরি করতো। গত ২৯ জানুয়ারি বুধবার বিকেল থেকে মাহমুদুল হাসান পিপাস নিখোঁজ হয়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সদরের ধারকী সতীঘাটা এলাকায় গাছে ঝুলন্ত অবস্থায় নিখোঁজ পিয়াসের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবু নিশ্চিত হওয়ার জন্য তার লাশ জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।