, , ।
আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টা উপজেলা পরিষদ সভা কক্ষে ইউএনও কামাল হোসেন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় ছিলেন, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, আত্রাই থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি এস এম রেজাউল ইসলাম রেজু, ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম, নাজিমুদ্দিন, আফজাল হোসেন, তোফাজ্জল হোসেন, মঞ্জরুল ইসলাম, মামনুর রশিদ, সম্রাট হোসেন, ডা. রোকসানা হ্যাপী প্রমুখ।