সর্বশেষ সংবাদ :

গোদাগাড়ীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী মাটিকাটা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ৮ নং ওয়ার্ড বিএনপির রেলগেট কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
৮ নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজজামান মাসুম, ৮ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি আব্দুর বর পাবেল, ৮ নং ওয়ার্ডের কৃষকদলের সাধারণ সম্পাদক মতিউর রহমান, ৮ নং ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক রহুল আমিন, রাজশাহী জেলার কৃষকদলের সদস্য ও থানা কৃষকদলের যুগ্ম আহবায়ক সদস্য জাকারিয়া সরকার।
আরও উপস্থিত ছিলেন, থানা কৃষকদলের আহবায়ক সদস্য আব্দুল হালিম, যুবনেতা হালিম, তাহির, মিজানুর, মনিরুল সহ ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতা কর্মী উপস্থিত ছিলেন।


প্রকাশিত: January 29, 2025 | সময়: 7:47 am | সুমন শেখ