আত্রাইয়ে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের বিশেষ সভা অনুষ্ঠিত

আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন আত্রাই উপজেলা শাখার আয়োজনে বুধবার দুপুর ১২ টায় সিদ্দিকুর রহমান রাজার বয়লারে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন উপজেলা শাখার বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন আত্রাই উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শাফির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন নওগাঁ জেলা শাখার সভাপতি রেজাউল হক।
এছাড়াও বক্তব্য রাখেন পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খবিরুল ইসলাম, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন নওগাঁ জেলা শাখার যুগ্ম-সাধারণ মাযহারুল ইসলাম (হিরা) ও মাহবুব আলম, আত্রাই বনিক সমিতির সাধারণ সম্পাদক শাহিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, জুয়েলার্স সমিতির সাবেক সভাপতি সামসুল হক প্রমুখ।


প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫ | সময়: ৭:২১ পূর্বাহ্ণ | সুমন শেখ