সাংবাদিক মাসুদের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক, দৈনিক সোনালী সংবাদের স্টাফ রিপোর্টার, অধুনালুপ্ত সিএসবি চ্যানেলের ক্যামেরাপার্সন গনকপাড়া নিবাসী মো. মাসুদ বুধবার সকাল ১০টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। মৃত্যুকালে তিনি দুই কন্যা, স্ত্রী রেখে যান। এদিন বাদ এশা সাহেব বাজার বড় মসজিদে মরহুমের নামাজে জানাযা শেষে তাঁকে কাদিরগজ্ঞ গোরস্থানে দাফন করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, মোহাম্মদ মাসুদ লিভারের সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে যান। মোহাম্মদ মাসুদ বন্ধ হয়ে যাওয়া টেলিভিশন চ্যানেল সিএসবির রাজশাহীর ক্যামেরাপার্সন ছিলেন। পরবর্তীতে তিনি স্থানীয় দৈনিক সোনালী সংবাদ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দিয়েছিলেন। সোনালী সংবাদ ছাড়ার পর তিনি একটি অনলাইন নিউজ পোর্টাল প্রকাশ করেছিলেন। তিনি দীর্ঘদিন যাবত দৈনিক সানশাইন পত্রিকাতেও কর্মরত ছিলেন। সানশাইন পরিবারের পক্ষ থেকে আমরা গভীর দুঃখ ও বেদনা নিয়ে মরহুমের বিদেহী আত্মার চির শান্তি কামনা করছি এবং তার পরিবারের প্রতি আমাদের অকুণ্ঠ সমবেদনা জ্ঞাপন করছি। ুমাসুদের অকাল মৃত্যুতে রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সকল সদস্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় ক্লাবের সভাপতি মোমিনুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম তার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তারা শোকসম্পপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সাংবাদিক মাসুদের অকাল মৃত্যুতে বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগর শাখার সকল সদস্যবৃন্দ গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় বাসস মহানগর শাখার সভাপতি গুলবার আলী জুয়েল ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রকি মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেছেন এবং তাঁর শোক সম্পপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। এছাড়া সন্ধ্যায় আরইউজের সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি যৌথ এক বিবৃতিতে সাংবাদিক মাসুদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৫ | সময়: ৭:৩৫ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর