সর্বশেষ সংবাদ :

রহনপুর রেলস্টেশন পরিদর্শনে রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব

গোমস্তাপুর প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশনে পার্কিং নির্মাণ নিয়ে জটিলতা ও রেলওয়ের জমিতে গড়ে তোলা অবৈধ স্থাপনার খোঁজ খবর নিলেন রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (আইন ও ভূমি অনুবিভাগ) ড.জিল্লুর রহমান ও উপসচিব (ভূমি অধিশাখা) মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার।

 

আজ বুধবার সকাল ১১ টার দিকে তিনি রহনপুর রেলস্টেশনে এসে পৌঁছলে তাঁকে স্বাগত জানান গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা। পাকশী রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আরিফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র, স্টেশন-মাস্টার মামুনুর রশীদ।

সানশাইন/রাজ


প্রকাশিত: January 15, 2025 | সময়: 6:19 pm | Daily Sunshine