উদীচী শাখা সংসদের ৮ম সম্মেলন ও কমিটি গঠন সম্পন্ন
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি :
আমরা তো লড়ছি সমতার মন্ত্রে,থামবোনা কখনোই শত ষড়যন্ত্রে এই পতিপাদ্যকে সামনে রাখে রাজশাহীর পুঠিয়া উপজেলায় বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী পুঠিয়া সাখা সংসদ এর ৮ম শাখা সম্মেলন ও কমিটি গঠন করা হয়েছে। ২০ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টায় পুঠিয়া উদীচী চত্বরে। উক্ত সম্মেলনটি উদ্বোধন করেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী রাজশাহী জেলা সংসদ এর সহ সভাপতি অজিত কুমার মন্ডল, সভাপতিত্ব করেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী পুঠিয়া সাখা সংসদ এর সভাপতি সারোয়ার হোসেন সান্তি, সম্মেলনে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়,তারা হলেন সভাপতি সারোয়ার হোসেন সান্তি, সহ সভাপতি সুধন্য কুমার দাস, সহ সভাপতি স্বপন রবিদাস,সাধারণ সম্পাদক আঃ হামিদ মন্ডল, সহ সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম ডলার, কোষাধ্যক্ষ ভারতী রানী দাস,সম্পাদক মন্ডলীর সদস্য মেহেদী হাসান, রফিকুল ইসলাম, নিখিল কুমার তপন সরকার, সদস্য বেলাল হোসেন দুলু,লুৎফর রহমান, রাজিকুল ইসলাম, মোস্তফা কামাল ও বিপ্লব কুমার দাস।জাতীয় পরিশোধ সদস্য পুঠিয়া শাখা থেকে মফিজুল ইসলাম ডলার।উক্ত সম্মেলনে বক্তব্য রাখেন উদ্বোধক রাজশাহী জেলা সংসদ এর সহ সভাপতি অজিত কুমার মন্ডল, পুঠিয়া শাখা সংসদ এর সভাপতি সারোয়ার হোসেন সান্তি, পুঠিয়া শাখা সংসদ এর সহ সভাপতি সূধান্য কুমার দাস,পুঠিয়া উদীচীর সাবেক সভাপতি মৃণাল কান্তি ধর, পুঠিয়া শাখা সংসদ এর সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, পুঠিয়া গ্রাম থিয়েটার এর ভারপ্রাপ্ত সভাপতি নাজমুন নাহার ও পুঠিয়া উদীচীর যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম ডলার। আঃ হামিদের সঞ্চালনায় কমিটি গঠন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে ।