সর্বশেষ সংবাদ :

নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২৬

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে এক জন, মাদক মামলায় দুই জন, অন্যান্য অপরাধে ২১ জন এবং ওয়ারেন্টভূক্ত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ সদস্য বাদশা (৪৫), সে রাজশাহী মহানগরীর দামকুড়া থানার ভিমের ডাইং গ্রামের মৃত আ: রহমানের ছেলে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


প্রকাশিত: December 2, 2024 | সময়: 7:00 am | সুমন শেখ

আরও খবর