, , ।
আদমদীঘি প্রতিনিধি: একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পাওয়ায় বগুড়ার আদমদীঘির সান্তাহারে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় সান্তাহার পৌর বিএনপি ও যুবদলের উদ্যোগে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি সান্তাহার পৌর যুবদল কার্যালয় থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলে অংশগ্রহন করেন সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিঠু, সহ-সভাপতি ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন জুয়েল, মামুনুর রশিদ, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম, যুগ্ম আহবায়ক ফেরদৌস, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মানিক হোসেন, পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ, পৌর জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক মাসুম খান, পৌর যুবনেতা সুমন ইসলাম, সোহেলসহ প্রায় ২শতাধিক যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতীদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী।