বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক: জাতিকে নতুন করে গঠনে যে সুযোগ এসেছে, তা নষ্ট হলে দেশ অনেক পিছিয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, এই সুযোগ নষ্ট হলে দেশ অনেক পিছিয়ে যাবে। সেজন্য ঐক্যবদ্ধভাবে সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন তিনি।
আজ রোববার (২৭ অক্টোবর) সকালে বিমানবাহিনী সদর দপ্তরে নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ ২০২৪-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
এ সময় ড. ইউনূস ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলে দাবি করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানন। জাতির এই অগ্রযাত্রায় নৌ এবং বিমান বাহিনী বরাবরের মতো দক্ষতার সঙ্গে জনগণের পাশে থাকবে বলে আশাবাদী ব্যক্ত করেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, দেশের ক্রান্তিলগ্নে নৌ ও বিমান বাহিনী মানুষের পাশে দাঁড়িয়েছে। এতে তারা আবারও মানুষের পাশে থাকবে এবং যে ভাবে মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আগামীতেও জাতি যেন সহযোগিতা পায়, সে জন্য দক্ষ নেতৃত্ব দিতে এবারের পরিচালনা পর্ষদকে তা সঠিক ভাবে পালন করতে হবে।
বাহিনীতে পদোন্নতির জন্য কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততার ওপর গুরুত্বারোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।