বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ভালাম উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময়, বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী মহানগর বিএনপির (সাবেক) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন এর আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করা হয়। মোনাজাত পরিচালনা করেন ভালাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. রায়হান ইসলাম।
বড়গাছী ইউনিয়নের ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সৈফর আলীর সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রধান অতিথি ছিলেন, বড়গাছী ইউনিয়ন বিএনপির (সাবেক) সভাপতি জেকের আলী। দোয়া অনুষ্ঠানে সঞ্চালনা করেন বড়গাছী ইউনিয়নের ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম।
উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির সদস্য ও পবা উপজেলা বিএনপির (সাবেক) সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, পবা উপজেলা যুবদলের (সাবেক) আহ্বায়ক সুলতানা আহমেদ, নওহাটা পৌর বিএনপির ৯নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, পবা উপজেলার (সাবেক) যুবদলের সদস্য সোহাগ রানা, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তাক আহমেদ ছোট, পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ, পবা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ, বড়গাছী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদীন, বড়গাছী ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ওয়াসিম আলী প্রমুখ।