, , ।
স্টাফ রিপোর্টার: পবা উপজেলার নামোপাড়া ক্রীড়া যুব সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সিন্দুর কুসুম্বী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী মহানগর বিএনপির (সাবেক) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। এতে সভাপতিত্ব করেন নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডের (সাবেক) কাউন্সিলর মো. সাইদুর রহমান।
উল্লেখ্য, দুই দিনব্যাপী মিনি ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানের ফাইনালে ফুটবল টুর্নামেন্টে কুড়িগ্রাম সদর উপজেলার পাকুড়িয়া একাদশ দল ১-০ গোলে কাজীপাড়া একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলার পরিচালনার (রেফারি) দায়িত্ব পালন করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. সোহাগ আলী। মাইকে খেলার ধারাভাষ্যে ছিলেন জয়নাল আবেদীন।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নওহাটা পৌর বিএনপির আহ্বায়ক ও পৌরসভার (সাবেক) মেয়র শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপির (সাবেক) সভাপতি আব্দুল হামিদ, নওহাটা পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মামুনুর রহমান জেড, নওহাটা পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মো. শফিকুর রহমান শরিফ, নওহাটা পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য এমদাদুল হক, পবা উপজেলা যুবদলের (সাবেক) সভাপতি মো. মুর্তুজা আলী, নওহাটা পৌর যুবদলের আহ্বায়ক সুজন মোল্লা, পৌর যুবদল নেতা মিজানুর রহমান,যুবনেতা রাকিবুল ইসলাম পিটার, যুবনেতা মনিরুল ইসলাম, নওহাটা পৌর বিএনপির ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল রানা, নওহাটা পৌর বিএনপির ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. ইলিয়াস হোসেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, নামোপাড়া ক্রীড়া যুব সংঘের সভাপতি মো. সাইফুল ইসলাম লালু, সহ-সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. ফারুক খান, ক্রীড়া সম্পাদক তাকবীর আহমেদ সহ নামোপাড়া ক্রীড়া যুব সংঘের সদস্যবৃন্দ।