সর্বশেষ সংবাদ :

চাঁপাইনবাবগঞ্জে গুম হওয়া আরিফকে ফিরে পেতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের ধুলাউড়ি হাট হতে ২০১৭ সালের প্রহেলা জুলাই গুম হওয়া আরিফ কে ফেরত পেতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১ টায় গুম হওয়া আরিফুলের স্ত্রী মাজেরা বেগম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে জেলা প্রশাসকের কাছে স্বামীকে জীবিত অবস্থায় ফিরে পেতে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদানকালে ছিলেন জেলা যুবদলের আহবায়ক তবিউল ইসলাম তারিফ, দেবীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ ক ম সাহেদুল আলম বিশ্বাস পলাশ, আরিফুলের ছোট ভাই সোহেল রানা, চাচা জালাল উদ্দীন, বড় ভাই বিপলব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্মারকলিপিতে উল্লেখ করেন আরিফুলকে গত ২০১৭ সালের জুলাই মাসের ১ তারিখ দুপুর আড়াই টার সময় কোচিং চলাকালীন সময়ে আরিফুলকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে জোর পূর্বক উঠিয়ে নিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে জিডি করার জন্য বার বার থানায় গেলেও অভিযোগ নেওয়া হয়নি এমনকি আমাদেরও গুম করার জন্য হুমকি প্রদান করে। জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্বামী আরিফুলকে জীবিত ফিরে পেতে পরিবারের পক্ষ থেকে স্মারকলিপিতে অনুরোধ জানান।


প্রকাশিত: September 25, 2024 | সময়: 6:04 am | সুমন শেখ