সর্বশেষ সংবাদ :

প্রকাশ পেলো রাবি ছাত্রশিবিরের সভাপতির নাম

স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখাকে দীর্ঘ পনেরো বছর সম্মুখ রাজনীতিতে দেখা না গেলেও গোপনে চালিয়ে গেছেন তাদের কার্যক্রম। সরকার পতনের পর এক এক করে সামনে আসতে শুরু করেছে বিশ্ববিদ্যালয় শাখাগুলোর নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি পরিচয় জানা গেছে।

 

গত কয়েকদিন ধরে বিভিন্ন সূত্র ও তাদের বেশ কয়েকজন নেতাকর্মীদের সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

 

বর্তমান রাবি ছাত্রশিবিরের সভাপতির নাম আব্দুল মোহাইমিন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমফিল করছেন। মাস্টার্সে তার রেজাল্ট ৩.৬৮। তার বাসা চাঁপাইনবাবগঞ্জ জেলায় তার বাসা।

সানশাইন / শামি


প্রকাশিত: September 23, 2024 | সময়: 8:38 pm | Daily Sunshine