বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে আজ রবিবার থেকে সারা দেশে শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম। সাশ্রয়ী মূল্যে সারা দেশের এক কোটি পরিবারকে দেওয়া হবে চাল, ভোজ্যতেল ও মসুর ডাল। শনিবার টিসিবির এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
টিসিবির পিআরও জানিয়েছেন, কার্ডধারী এক কোটি পরিবার সারা দেশের সিটি করপোরেশন, জেলা উপজেলার টিসিবির নিজস্ব ডিলারের দেকান বা তাদের নির্দিষ্ট বিক্রয়কেন্দ্র থেকে ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল, ১০০ টাকা লিটার দরে ২ লিটার ভোজ্যতেল ও ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।