বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
মোহনপুর সংবাদদাতা: রবিবার মোহনপুরে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান করা হয়। মোহনপুর কৃষি অধিদপ্তরের উদ্যোগে ৫০ জন কৃষকের মাঝে প্রতিজনকে ২ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি টিএসপি ৫ কেজি পটাশ বিতরণ করা হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, অতিরিক্ত কৃষি অফিসার এম এ মান্নান ,উপ-পরিদর্শক শাহজাহান আলী, ফজলুর রহমান সহ এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।