সর্বশেষ সংবাদ :

রাণীনগরে অশ্লীল ভিডিও ছড়িয়ে দেয়ায় যুবককে গ্রেফতার

রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়ার অভিযোগে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় থানাপুলিশ রাসেল আহম্মেদ (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতার রাসেল উপজেলার কাটরাসিন গ্রামের মাহাবুব আলীর ছেলে। বৃহস্পতিবার রাসেলকে আদালতে সোর্পদ করা হয়েছে।
জানাগেছে, উপজেলার প্রত্যন্ত অঞ্চলের প্রবাসীর স্ত্রীর (৩০) সাথে মোবাইল ফোনে প্রেমের সর্ম্পক গড়ে তোলে যুবক রাসেল। এরপর ইমুতে ভিডিও কলে কথা বলার এক পর্যায়ে নানান অশ্লীল ভিডিও ধারন করে। ধারনকৃত ভিডিও ফেসবুক-ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিতে থাকে রাসেল। এঘটনা জানার পর রাসেলের সাথে সর্ম্প ত্যাগ করে গৃহবধূ। এরপর গত বুধবার রাসেল ধারণকৃত ভিডিও গৃহবধূর আত্মীয় স্বজনসহ বিভিন্ন জনকে ইমুতে ছড়িয়ে দেয়। এঘটনায় গৃহবধূ বাদী হয়ে বৃহস্পতিবার রাতে থানায় মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলার প্রেক্ষিতে থানা পুলিশ রাসেলকে রাতেই গ্রেফতার করে।
রাণীনগর থানার ওসি (ভারপ্রাপ্ত) ইন্সপেক্টর (তদন্ত) মেহেদি মাসুদ জানান, গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়ার অভিযোগে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের হয়েছে। ওই মামলায় রাসেলকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে সোর্পদ করা হয়েছে।


প্রকাশিত: August 30, 2024 | সময়: 6:32 am | সুমন শেখ