বেড়ে চলেছে বন্যায় মৃতের সংখ্যা -২৭

সানশাইন ডেস্ক: দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। চলমান এই বন্যায় এখন পর্যন্ত প্রায় ৫৬ লাখ ১৯ হাজার ৩৭৫ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

আজ মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম এই তথ্য জানান।

 

চলমান বন্যা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ত্রাণ উপদেষ্টা জানান, এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১১টি। ১১ জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোক-সংখ্যা ৫৬ লাখ ১৯ হাজার ৩৭৫ জন। পানিবন্দি পরিবার ১২ লাখ ৭ হাজার ৪২৯টি।

 

উপদেষ্টা আর বলেন, বন্যায় মোট ২৭ জন মারা গেছে, এর মধ্যে কুমিল্লায় ১০ জন, ফেনীতে ১ জন, চট্টগ্রামে ৫ জন, খাগড়াছড়িতে ১ জন, নোয়াখালীতে ৫ জন, ব্রাহ্মণবাড়িয়া ১ জন, লক্ষ্মীপুরে ১ জন এবং কক্সবাজারে ৩ জন মারা গেছেন।

সানশাইন/ আর এক্স


প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৪ | সময়: ৩:২৯ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর