সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২১

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত এ অভিযান চলে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামী মাদকসেবী ও ব্যবসায়ী রয়েছে।
নগর পুলিশ জানায়, অভিযানে নগরীর বোয়ালিয়া মডেল থানা ৪ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ৪ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ১ জন, কর্ণহার থানা ১ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ৬ জনকে আটক করে। যার মধ্যে ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৬ গ্রেপ্তার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ১৫ গ্রাম হেরোইন ও ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


প্রকাশিত: July 30, 2024 | সময়: 6:23 am | সুমন শেখ