, , ।
স্টাফ রিপোর্টা, পুঠিয়া: রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসন থেকে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন বিএনপি নেতা ইসফা খাইরুল হক শিমুল। তবে কাগজপত্রে কিছু অসঙ্গতির কারণে রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আখতার তাঁর মনোনয়ন বাতিল করেছিলেন।
এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করলে মঙ্গলবার ১৩ জানুয়ারি হাইকোর্ট তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে ইসফা খাইরুল হক শিমুল জানান, ‘আমি শুরু থেকেই আশাবাদী ছিলাম। আল্লাহর রহমতে আমার মনোনয়ন বৈধ হয়েছে। এতে পুঠিয়া-দুর্গাপুরের বিএনপি নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মাঝে স্বস্তি ফিরেছে।’
তিনি আরও বলেন, নির্বাচিত হলে তাঁর সংসদীয় আসনে সর্বদা জনগণের পাশে থাকবেন। উন্নয়নের ধারাবাহিকতায় গুরুত্ব পাবে, রাস্তাঘাট, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, নারী ক্ষমতায়ন, বেকারত্ব দূরীকরণ এবং মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি। আমি পুঠিয়া-দূর্গাপুরের মানুষের ভাগ্য উন্নয়নে দিনরাত কাজ করে যাব। গত ১৭ বছর ধরে অবৈধ সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় আছি। সেই সঙ্গে এলাকার মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থেকেছি এবং ভবিষ্যতেও থাকবো।’
শিমুলের প্রার্থিতা বৈধ ঘোষণায় তাঁর সমর্থকদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জনগণের প্রত্যাশা, তাঁর হাত ধরেই পুঠিয়া-দূর্গাপুরে ফিরে আসবে উন্নয়ন ও শান্তির ধারাবাহিকতা। এ রায় আসন্ন নির্বাচনে নতুন মাত্রা যোগ করবে।