মোহনপুরে দুর্ঘটনায় আহত ব্যক্তিকে তুলে নিয়ে পালানোর চেষ্টা! আটক ২

মোহনপুর প্রতিনিধি:
রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর উপজেলার ভাতুড়িয়া পান চত্বর এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে তুলে নিয়ে পালানোর সময় চালক ও হেলপারসহ ঘাতক পিকআপ আটক করেছে স্থানীয় জনতা। খবর পেয়ে থানা পুলিশ ও উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা আহত মোমিনুল নামের ঐ ব্যক্তিকে দ্রূত উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। এরপর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বুধবার (২জুলাই) ভোর সাড়ে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন মোহনপুর থানার এএসআই শফিকুর রহমান।

 

আহত মোমিনুল মোহনপুর উপজেলার ভাতুড়িয়া গ্রামের মৃত জেকের আলীর ছেলে। পিকআপ চালকের নাম ফিরোজ মিয়া এবং হেলপার শিপেন দাস। তাদের বাড়ী মানিকগঞ্জ সদর।

 

প্রত্যক্ষদর্শি সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার পানচত্তর এলাকায় ভাতুড়িয়া গ্রামের মোমিনুল ইসলামকে রাজশাহীর দিক থেকে আসা পিকআপ (ঢাকা মেট্রো ন-১৯৭৪৭০) সজোরে ধাক্কা দিলে সে গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা মোমিনুলকে পিকআপটিতে তুলে একজনকে সঙ্গে দিয়ে হাসপাতালে পাঠায়। তবে মোমিনুল মারা গেছে ভেবে চালক তাকে হাসপাতালে না নিয়ে তেরপাল দিয়ে ঢেকে সজোরে পিকআপ চালিয়ে জেলা নওগাঁর দিকে চলে যাচ্ছিল। এসময় প্রায় ৪ কিলোমিটার পরে কেশরহাটে গিয়ে পিকআপটি তীব্র যানজটে আটকা পড়ে। এবার দুর্ঘটনাস্থল থেকে ফোন পেয়ে কেশরহাটে আসা লোকজন চালক ও হেলপারসহ পিকআপ আটকসহ মোমিনুলকে উদ্ধার করে।

 

পরে খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ও আহত মোমিনুলকে উদ্ধার করে প্রাথমিক অবস্থায় মোহনপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। পাশাপাশি মোহনপুর থানা পুলিশ চালক ও হেলপারকে জনরোষ থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ঘাতক পিকআপ জব্দ করে।

 

মোহনপুর থানার এএসআই শফিক জানান, জিজ্ঞাসাবাদ করা হলে হাসপাতাল চিনতো না বলে জানায় চালকরা। এবিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধিন রয়েছে। আহত ব্যক্তি চিকিৎসাধিন রয়েছেন।

সানশাইন / শামি


প্রকাশিত: জুলাই ৩, ২০২৪ | সময়: ৭:৫৩ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর