, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাসিকের শিক্ষা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি ও ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।
এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ১নং প্যানেল মেয়র ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম-উল-আযীম। বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র ২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন। আরো উপস্থিত ছিলেন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম জনি, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল হোসেন, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর জাহের হোসেন সুজা।
সভায় উপস্থিত ছিলেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, সিটি হাসপাতালের ডাক্তারবৃন্দ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারি,সুপারভাইজার ও স্বাস্থ্যকর্মিগণ।
সভায় রাসিকের স্বাস্থ্য বিভাগের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এছাড়া জনগণের আরো বেশি সেবা নিশ্চিত হয় সে বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়। অফিসে পরিপাটি পোশাক,নির্দিষ্ট সময়ে আগমন বিষয়ে বিশেষ সতর্কতা পালনের নির্দেশ দেয়া হয় এ সভায়।