বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর নিয়ামতপুর উপজেলা থেকে ১০১ কেজি গাঁজা ও একটি কার্ভাট ভ্যান সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। যার আনুমানিক মূল্য ২০ লাখ ২০ হাজার টাকার।
রোববার (৯ জুন) দুপুরে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গাজিউর রহমান বলেন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে চট্টগ্রাম থেকে একটি কাভার্ট ভ্যানে গাঁজা পরিবহন করে নিয়ামতপুরের সান্তোষপাড়া গ্রামে মোকলেছার নামে এক ব্যাক্তির পুকুরের আশেপাশে হস্তান্তর করা হবে। এমন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১২টার দিকে ছাতড়া বাজার থেকে সান্তোষপাড়া গামী পাকা রাস্তার উপর কাভার্ট ভ্যান পৌছালে পুলিশের আশেপাশে থাকা ৫টি টিম অভিযান চালিয়ে হাতেনাতে ২জনকে গ্রেফতার করা হয়। পরে কাভার্ট ভ্যান তল্লাশী করা হলে ৪টি পাটের বস্তা থেকে ৩৪ পোটলা গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো নিয়ামতপুর উপজেলার সন্তোষপাড়া গ্রামের নাজির উদ্দিন মন্ডলের ছেলে টুয়েল মন্ডল ও বাহ্মনবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার মোহন মিয়ার ছেলে সুমন বাপ্পি (৩৫)।
সংবাদ সম্মেলনে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা হাশমত আলীসহ ডিবি পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সানশাইন / শামি